দিনাজপুরের মোস্তাফিজ পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে আটক

0
দিনাজপুরের মোস্তাফিজ পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে আটক

জয়নাল আবেদীন: প্রেমিকার আস্থা অর্জন এবং বিয়ের জন্য দিনাজপুরের মোস্তাফিজুর পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ওসি শাহজাহান আলী এ প্রতিনিধিকে বলেন আটক মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামে। তারবাবার নাম মোখলেছার রহমান। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের আর.টি প্রেসে এসে সহকারী পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড বানান মোস্তাফিজুর। এ নিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেসক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়।

পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানান- তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকার কাছে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ডটি বানান।ওসি শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুরের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

তারা জানিয়েছে মোস্তাফিজুরের মানসিক সমস্যা রয়েছে। আমরা সিনিয়র স্যারের সাথে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।