কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ ইব্রাহিম(৫২) নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী শারমিন( ৪২)কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৯জুন ) দুপুরের পরে মহিপুর থানা থেকে ৫’শ গজের মধ্যে টিএন্ডটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।সেখানে দুজন গ্রেফতার হয়। গ্রেপতারকৃত ইব্রাহিম, মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত্যু মোসলেস হাওলাদার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকির হোসন,এসআই মাসুদ খান,এসআই আজাদ সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করেন। নিজেস্ব তথ্য ও সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে তার দোকান ও বাসা তল্লাশি করে ১কেজি ৫০০গ্রাম গাজা, ৩৬,৪০০টাকা।পুরিয়া তৈরির সরঞ্জাম একটি কাঁচি সহ গ্রেফতার করেন।পুলিশের সাথে এ কাজে স্হানীয় জনগণ সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকারী মহিপুর থানার এস আই জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা ২০১৮ এর ১৯(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে একাধিক মামলা রয়েছে। স্হানীয় লোকজন আমাদের কে সহয়তা করেছে।
এদিকে, পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাদকের বিস্তার রোধে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।আরো বলেন মাদক নির্মুলে আমরা এলাকাবাসী আপনাদের সাথে আছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,শামীম হাওলাদার জানান, মাদক মুক্ত মহিপুর গড়ার লক্ষে ও মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।তারই সাথে থানা প্রশাসন স্হানীয় জনগণের সহযোগিতা চান।

