কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানা পুলিশের অভিযানে তিন পতিতাকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার রাতে স্থানীয়দের সহায়তায় এদের আটক করা হয়। আটককৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোসাঃ পারভীন বেগম (৩৮), মোসাঃ সানজিদা আক্তার রোজি (২৬) উভয় পিতা-মৃত মোতালেব হোসেন সরদার, সাং-উত্তর দিঘলদী,থানা ও জেলা-ভোলা,মোসাঃ নিপা (৪০)পিতা- মৃত তারা মিয়া আকন,সাং-বক চর,থানা-শ্রীর্বদী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার রাত ১০ টার দিকে এই তিন পতিতা কুয়াকাটা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে অবস্থিত হোটেল ব্লু ওসান এর সামনে সন্দেহ জনক ঘোরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই তিন নারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শামীম হাওলাদার সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে এসআই (নিঃ) আবু হানিফ ফরাজী সঙ্গীয় ফোর্সসহ জরুরী ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করে জনসাধারণের বিরক্তিকর কার্যকলাপের অভিযোগে তিন নারীকে আটক করা হয়। আটককৃতদের ২৯০ ধারায় পেনাল কোড মূলে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

