রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে ফাহিম (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ| রবিবার (২১ জুন) রাত সোয়া ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়|
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার নারী মাদক কারবারী মোসাঃ বিনা বেগম (৫৪) পালিয়ে গেছে| এ সময় ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়| পরে বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়| গ্রেফতার মোঃ ফাহিম (২০), সে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার মোঃ জাফরের ছেলে ও পলাতক মোসাঃ বিনা বেগম, সে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে| সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান| তিনি জানান, গ্রেফতার ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন|
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| একই সাথে পলাতক বিনা বেগমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র|

