রাজশাহীতে বাইসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

0
রাজশাহীতে বাইসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় বাইসাইকেল চুরির সময় এক ব্যক্তিকে চোরাইকৃত বাইসাইকেলসহ আটক করেছে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ শাহিন হোসেন ওরফে জনি (৪৫), সে নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে।

মঙ্গলবার বিকাল এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ- পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গত ২২ জুন সকাল ৭টার দিকে কেটি এগ্রোভেট লিমিটেডের অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কাজে যোগ দেন। পরে দুপুর প্রায় ১টার দিকে প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মোঃ আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক ব্যক্তি গেট খুলে একটি বাইসাইকেল নিয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আল আমিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করেন। পরে নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন।

এরপর স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন ওরফে জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের দূরন্ত ব্র‍্যান্ডের চোরাইকৃত বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যপারে মোঃ আল আমিন বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।