শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর আটক

0
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর আটক

শর্শা প্রতিনিধি: যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) দুপুরে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। ​ আটক তামিম ইকবাল উপজেলার গোগা বাজার এলাকার হারুনর রশীদের ছেলে। ​ ​ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। গত ২৬ জুন রাতে শিশুর মা রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায় অভিযুক্ত তামিম। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কুপ্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তামিম।

​ঘটনার পর শিশুটির মা বিস্তারিত জানতে পেরে আইনি সহায়তার জন্য শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। ​ ​মামলা রুজু হওয়ার পরপরই শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে অভিযুক্ত তামিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের তৎপরতা শুরু হয়। দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।