শার্শায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

0
শার্শায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় ৮ বছর বয়সী এক বাক ও শারীরিক প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সাড়াতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হক নুরু উপজেলার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।

এজাহার সুত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গতকাল ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু প্রতিবন্ধী শিশুটিকে নিজের ঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি আত্মচিৎকার করলে অভিযুক্ত নুরু পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করেন। এঘটনায় পরদিন শুক্রবার সকালে প্রতিবন্ধী শিশুটির চাচি রুপা খাতুন বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরপরই শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করেন।

এব্যাপারে শার্শা থানার (ওসি) তদন্ত খন্দকার শাহ আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আসামী নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।