চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক

0
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক রিক এনজিওকর্মীকে আটক করেছে ভোলাহাট থানার পুলিশ।

​সোমবার ২০ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।

​পুলিশের হাতে আটক রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মোঃ দেলোয়ার তালুকদারের ছেলে। সে ভোলাহাটে “রিক” নামে এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল। ভিকটিম শিশুটি ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামের মোঃ জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা দম্পতির মেয়ে।

​পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে ভিকটিম শিশুটি তার নিজ বাড়িতে একা ছিল। ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিও ‘রিক’-এর মাঠকর্মী রাকিবুল ইসলাম বাড়িতে প্রবেশ করে একা পেয়ে সুযোগ নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

​ঘটনার পর পুলিশ খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামীকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ছিল বলে পুলিশ জানান।