রংপুরের তারাগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

0
রংপুরের তারাগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরের তারাগঞ্জে ৯ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাহাবুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দুই সন্তানের জনক, তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সকালে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ গ্রামের নিজ বাড়ি থেকে মাহাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে প্রতিবন্ধী শিশুটি খেলছিল। এ সময় মাহাবুল ইসলাম পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের কাছে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ আসামিকে গ্রেফতার তৎপরতা শুরু করে।

পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার গোপনে খবর পেয়ে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।