বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ মামলার আসামি মফিজুর আটক

0
বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ মামলার আসামি মফিজুর আটক

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ​আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। ​ পুলিশ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকায় মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের পাশে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেন।

এ সময় সন্দেহভাজন হিসেবে সেখানে অবস্থানরত মফিজুর রহমানকে আটক করা হয়। ​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মফিজুরের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ​ বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আটক মফিজুর রহমান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত তিনটি ও একটি সিআর মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে অস্ত্র ও মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।