তাহিরপুর প্রতিবেদক: রাতের আঁধারে ইয়াবার কারবার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন মো. সুজন মিয়া (৩২)।নামেক এক যুবক।
রোববার (৯ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাহিরপুর থানাধীন ননাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,ননাই এলাকায় অভিযান চালিয়ে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে তাহিরপুর থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

