শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. বিশু (৩৩)। তিনি সাহাপাড়া চিল্লাইপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. তারেক মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিশুর হেফাজত থেকে ১৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. বিশু (৩৩)। তিনি সাহাপাড়া চিল্লাইপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. তারেক মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিশুর হেফাজত থেকে ১৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।