কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা পড়ুয়া ৫ম শ্রেনীর এক ছাত্রীকে খালি বাড়িতে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রভাবশালী ও মিঠাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শিমুল ফিটার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গত ১০ আগষ্ট উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামে ওই ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও প্রভাবশালী শিমুলের ভয়ে মুখ খোলার সাহস পায়নি হতদরিদ্র পরিবারটি। ২৪ আগষ্ট স্থানীয় ভাবে শালিস মিমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান শিমুল। পরে তা জানাজানি হয়ে যায়।
ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ, খালি ঘরে রুটি নিয়ে এসে তার মেয়ের সঙ্গে এমনটা করেছে শিমুল। কিন্তু ভয়ে কোথাও মুখ খোলার সাহস পায়নি।
স্থানীয়রা জানান, এর আগেও একাধিক নারী ঘটিত অপরাধ করেছেন এই শিমুল হাওলাদার। তার কোন বিচার না হওয়ার ফলে এবার ছোট্ট শিশুর সঙ্গে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। তারা এ ঘটনার সঠিক বিচার দাবী করেন।
এ ঘটনায় শিমুল ফিটারের সঙ্গে 01768642752 এই মোবাইল নম্বরে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

