কটিয়াদী প্রতিনিধি :- কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় কটিয়াদী মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ৬ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হচ্ছেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ঈশা মঞ্জিল, লোহাজুরি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিয়াদ হোসেন,জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, করগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সজিব মিয়া, লোহাজুরী ইউনিয়ন, উত্তর পূর্ব চর পাড়াতলা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কিরণ মিয়া, এবং কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতা মোঃ শাহিন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে, সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বিধায়, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

