রাজশাহীতে মাদক নিয়ে বিরোধে যুবককে হত্যা

0
রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুল বারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিরাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যাবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী ওই এলাকার বদরুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে বহিরাগত কিছু যুবক ওই এলাকায় মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে এ নিয়ে তাদের সঙ্গে বারীর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে গভীর রাতে প্রায় ৫০ জন যুবক বারীকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

তাঁদের দাবি, বাড়ির বাইরে নেওয়ার পর ওই যুবকদের সঙ্গে বারীর ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটেছে বলে তিনি শুনেছেন। রবিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।