শার্শা প্রতিবেদক: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৬ টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। এসময় পাচারকারীর ব্যবহার করা ২টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন ও ও একটি স্মাট ফোন জব্দ করে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়ার একটি মার্কেটের ভিতর থেকে এ স্বর্নের বারসহ তাকে আটক করা হয়।
আটক রিপন শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান সন্ধায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির একটি দল সীমান্তের বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৬ পিস স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামাল ও তার আনুমানিক মূল্য:
স্বর্ণের বার (২৬টি, ওজন ৩৪০০.৩৮ গ্রাম): ৭,৬৭,৫৫,৬৯০ টাকা।
২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া এবং মোটরসাইকেল, মোবাইল ও ঘড়িসহ আসামীকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির এই কঠোর অভিযান ও শূন্য সহনশীলতা জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

