রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার

0
রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ কোডিনযুক্ত ফেনসিডিল ও নগদ অর্থ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ২টায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ শাহিন (৩০), সে নগরীর মতিহার থানার দাশমারী কাশেমের মোড়ের বাসিন্দা। বর্তমানে কাটাখালী থানার চর খিদিরপুর এলাকায় বসবাস করে ও মোঃ ফারজেম ওরফে ফজা, সে কাটাখালীর শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন উপায়ে ফেনসিডিল সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁরা পরস্পর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে বলেও জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।