পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

0
পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামির নাম আজিজুল ইসলাম (৩২)। তিনি মালিদহ গ্রামের ছলিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির সামনে খেলার সময় অভিযুক্ত আজিজুল কৌশলে তাকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তিনি তাকে ছেড়ে দিলে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান চলছে।