জয়নাল আবেদীন: রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৩’শ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক হয়েছে। আটককৃত ব্যাক্তি রংপুর মহানগরীর ১৭ নং ওয়ার্ডস্থ পার্বতীপুর ঈদগাঁ মাঠ সংলগ্ন মৃত বাহার উদ্দিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন জানান আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রংপুর মহানগরীর ১৭ নং ওয়ার্ডস্থ পার্বতীপুর ঈদমাট সংলগ্ন উপস্থিত লোকজনের সম্মুখে মাহবুবুর রহমানের বাসায় অভিযান চালালে ১ হাজার ৩শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাশাপাশি আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে।

