রংপুর মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত

0
রংপুর মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন্ঃ রংপুর মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জহুরুল হক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ও বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগের সহযোগি অধ্যাপক ডাক্তার শাহান শাহ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের এপ্রোন পরানো এবং শপথ পাঠ করানো হয়। এসময় কলেজের ২৮তম ব্যাচের উদ্যোগে প্রথম প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী ফারাহ উলফাত জেবা ও দয়াল চন্দ্র রায়কে 'একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড' ও এককালীন মেধাবৃত্তি দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক, কলেজ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।