রুয়েটে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
রুয়েটে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি ৪.০ সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রুয়েটের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।

অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, মেকাট্রনিক্স ও মেকানিক্যালের মতো গুরুত্বপূর্ণ বিভাগের আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হার্ডওয়্যার, সফটওয়্যার, ল্যাব মেশিনারিজ ও সিমুলেটরের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনকস বিডির প্রকৌশল বিভাগের পরিচালক নাসিক এম. আক্কাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদ উজ জামান ও সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।