রমেক হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

0
রমেক হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ণ চিকিৎসকরা। বুধবার সকাল থেকে তারা এ কর্মবিরতি শুরু কওে গতকাল বৃহস্পতিবার অব্যাহত রয়েছে । এতে করে দূর্ভোগে পড়েছেন রোগীরা। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মানববন্ধন সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ ডক্টরস সোসাইটির সভাপতি ডাঃ সাদমান মীর মিরাজ জানান, রোগীর অপারেশনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে সার্জারীরত অবস্থায় মিড লেভেলের চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ণ চিকিৎসকদের উপর রোগীর স্বজনরা হামলা চালায়। এতে হাসপাতালের অপারেশনের কার্যক্রম বিঘিœত হওয়াসহ চিকিৎসকরা আহত হন। এ ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

তিনি আরও বলেন, হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ণ চিকিৎসকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানিয়ে কর্মবিরতি করছে। এনিয়ে তাদের সাথে আলোচনা চলছে। আশাকরি তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেবে।