রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইর্ন্টান চিকিৎসকদের ধর্মঘটের তৃতীয় দিন চলছে, অভিযুক্ত হোসেন আলীকে পুলিশে সোপর্দ্দ

0
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইর্ন্টান চিকিৎসকদের ধর্মঘটের তৃতীয় দিন চলছে, অভিযুক্ত হোসেন আলীকে পুলিশে সোপর্দ্দ

জয়নাল আবেদীনঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা ও মারধর করে আহত করার প্রতিবাদে হামলা কারী দুবৃর্ত্তদের গ্রেফতারের দাবি এবং হাসপাতালে সিসিক্যামেরা স্থাপনের দাবিতে ইর্ন্টান চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের শুক্রবার তৃতীয় দিন চলছে।

এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনার প্রধান অভিযুক্ত হোসেন আলী বৃহস্পতিবার বিকেলে নিজেই হাসপাতালের পরিচালকের দপ্তরে এসে আত্মসমর্পন করায় তাকে পুলিশের হাতে সোপর্দ্দ করা হয়েছে ।

অপরদিকে চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষনা দিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অপারেশন থিয়েটারে অপারেশন সহ দায়িত্বপালন করা কালিন সময়ে এক রোগীর স্বজনরা এসে তাদের রোগীকে আগে অপারেশন করার জন্য পিড়াপিড়ি করতে থাকে। চিকিৎসকরা সিরিয়াল অনুযায়ী অপারেশন করা হচ্ছে তাদের রোগীরাও করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের সাথে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা লোকজন নিয়ে এসে চিকিৎসকদের উপর হামলা চালিয়ে সিনিয়র চিকিৎসক ও ইন্টার্ন ডাক্তারের উপর হামলা চালিয়ে মারধর করে আহত করার প্রতিবাদে হামলাকারী দুবৃত্তদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাসপাতালে বুধবার থেকে অনিদৃষ্টকালের ধর্মঘট পালন করে আসছে।

এদিকে হাসপাতাল কতৃপক্ষের থানায় অভিযোগ দায়ের করার পর আজ হামলাকারী হোসেন আলী নামে যুবক নিজেই হাসপাতালের পরিচালকের কাছে এসে আত্মসমর্পন করে। পরে তাকে পুলিশে স্পোর্দ্দ করা হয়। হোসেন আলীর বাবার নাম হাফেজ আশরাফুল ইসলাম বাড়ি লালমনিরহাট জেলার কালিগজ্ঞ উপজেলার চাপারহাট গ্রামে।

এদিকে ইনটার্ন চিকিৎসকরা অভিযোগ করেছে হামলার নেতৃত্ব দেয়া যুবককে আটক করলেই হবেনা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চয়তা প্রদান না করা পযন্ত ধর্মঘট অব্যাহত থাকবে ।