সঠিক খাদ্যাভাস ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকায় নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পা্চ্ছে- অধ্যাপক লাইক আহমেদ খান

0
সঠিক খাদ্যাভাস ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকায় নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পা্চ্ছে- অধ্যাপক লাইক আহমেদ খান

জয়নাল আবেদীন: সঠিক খাদ্যাভাস ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকায় এবং নিয়মিত পরীক্ষা নীরিক্ষার অভাবে নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পা্েচ্ছ । দেশের পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ ই জানেন না তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত।

আর এই রোগের ফলে কিডনি, চক্ষু, হার্ট এবং চর্ম সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল শনিবার আটাশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় দেশের খ্যাতিমান বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: লাইক আহমেদ খান কথাগুলো বলেন।

রংপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা: আব্দুর রউফ। সমিতির সহসভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম সহসভাপতি মো: আশরাফুল আলম আল আমীন সিনিয়র সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা: হেদায়েতুল ইসলাম কার্যনির্বাহী সদস্য ড, নাছিমা আকতার.ডা: সমর্পীতা ঘোষ তানিয়া সদস্য আবুল কালাম আজাদ মিঠু।

আলোচনা অনুষ্ঠানে আজীবন সদস্য এবং ডায়াবেটিক রোগীরা বিশেষঞ্জ চিকিৎসককে ডায়াবেটিক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে উত্তর জেনে উপকৃত হয়। এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিন ব্যাপি মাইকযোগে ব্যাপক প্রচারণা করা হয়।