ভারতে চলন্ত বাসে আগুন, জীবন্ত পুড়ে ৫ জনের মৃত্যু

0
ভারতে চলন্ত বাসে আগুন, জীবন্ত পুড়ে ৫ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: ভারতের কর্ণাটকের চিত্রদুর্গা এলাকায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বুধবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কপক্ষে ২৭ জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

জানা গেছে, বাসটি ভারতের বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। সেই সময় বাসে ছিলেন পুরুষ, নারী এবং শিশু-সহ মোট ৩২ জন যাত্রী। কর্ণাটকের চিত্রদুর্গা এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। । আগুন লাগার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে ১জন নারী এবং ২জন শিশুও রয়েছে।

এই দুর্ঘটনার পর ভারতের কর্ণাটকের হিড়িয়ুরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।