কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

0
কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মো.রাকিব (২৬) নামের এক যুবককে গাঁজা পরিবহনের দায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বুধবার দুপুরে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেক। তিনি জানান,উপজেলার চম্পাপুর ইউনিয়নের রাকিবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৪২(১) ধারায় ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া জব্দকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।