বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী অনন্তু কুমার দেব‘র চির বিদায়

0
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী অনন্তু কুমার দেব‘র চির বিদায়

জয়নাল আবেদীন: বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের জনপ্রিয় ভাওয়াইয়া গানের বিশিষ্ট শিল্পী, গীতিকার ও অতিথি সঙ্গীত প্রযোজক অনন্তু কুমার দেব চির বিদায় নিয়েছেন।

সোমবার রাত সাড়ে এগারো টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে যাওয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো বাহাত্তোর বছর। তিনি স্ত্রী একছেলে দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের জন্ম উনিশশো সাতষট্রি সাল থেকেই শিল্পী অনন্তু কুমার দেব সংগীতের সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়াও চার যুগের অধীক সময় ধরে তিনি টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি দেবালয়ের সল্লারদোলা শ্মশানে তার সৎকার সম্পন্ন করা হয়েছে। এর আগে সেখানে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কর্মকর্তারা ফুল দিয়ে তাদের শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।

আরো শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগীত এবং সামাজিক সংগঠন।

গুণী এ শিল্পীর প্রয়াণে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের প্রতিটি বিভাগের কর্মকর্তা কর্মচারিরা গভীরভাবে শোকাহত।তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, রংপুরের বিশিষ্ট সংগঠক কাজী মোহাম্মদ জুননুন বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও গবেষক একে এম মোস্তাফিজুর রহমান, খ,ম, আলী সম্রাট, টিভি বেতার গীতিকার ছড়াকার এসএম খলিল বাবু,।