রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের আয়োজনে গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা

0
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের আয়োজনে গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা

জয়নাল আবেদীনঃ রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের আয়োজনে ডা.মোহাম্মদ শফিউল হক রচিত বাংলার গর্ব কাজী শেখ রেয়াজউদ্দীন আহমদ ( ইতিহাসবিদ,সমাজ সংস্কারক ও কিংবদন্তি লাঠিয়াল) গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার রাতে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড.নাসিমা আকতার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুজ্জামান এবং গীতা পাঠ করেন পরিষদ সদস্য সন্তোষ কুমার সরকার । এসময়।লেখক ডা.মোহাম্মদ শফিউল হক কে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ- সভাপতি সুনীল সরকার। লেখক পরিচিতি পাঠ করেন,সামীমা আখতার খানম লিমা। এরপর গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় মোড়ক উন্মোচনে পরিষদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ , বর্তমান ও সাবেক সভাপতি,আলোচক বৃন্দ, গ্রন্থের লেখক অংশ নেন। কাজী শেখ রেয়াজউদ্দীন এর শৈশব, কৈশোর ও শিক্ষাজীবন পাঠ করে শোনান পূর্ণিমা রাজ।

গ্রন্থটি নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন বিশিষ্ট, সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও প্রফেসর আতাহার আলী খান। অনুভূতি ব্যক্ত করেন পরিষদ উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, কবি, লেখক নারায়ন চন্দ্র বর্মা,শ ম আমজাদ হোসেন সরকার,এড. মাসুম হাসান, পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, আজীবন সদস্য লেখক মাজহারুল মোর্শেদ এবং লেখকের সন্তান ডা. সাজিদুল হক। গ্রন্থের লেখক ডা.মোহাম্মদ শফিউল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং দোয়া চেয়ে তাঁর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বৃহত্তর রংপুরের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।