জয়নাল আবেদীনঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর বিভাগীয় লেখক পরিষদ বিশেষ অনুষ্ঠান- ভালোবাসো মোর গান আয়োজন করে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি কাজী মোঃ জুননুন। সাধারণ সম্পাদক জাকির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যক্ষ প্রফেসর ড. এআইএম মুসা।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব নারায়ন চন্দ্র বর্মা, বিশিষ্ট লেখক রানা মাসুদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা।শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহসভাপতি রশীদুল ইসলাম চৌধুরী, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মাজহারুল মোর্শেদ।
নজরুল সঙ্গীত পরিবেশন করেন, কাজী মোঃ জুননুন, অর্পিতা রায়, তাহির আবরার, তামজিদুর রহমান, সৌর্যদীপ্ত পোদ্দার অর্জন, মল্লিকা রায় মৌমিতা, দেবব্রত দেব, লাভলী সরকার, রতন কুমার সরকার, অর্পিতারায়, হৃদয় কুমার সরকার।নজরুলের কবিতা আবৃত্তি করেন, মুস্তাফিজ রহমান, জিয়াউল আলম ফারুকী, জান্নাতুল বাকী রিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাঃ মফিজুল ইসলাম মান্টু, কবি মিনার বসনিয়া, ডঃ সুলতান তালুকদার, সুফী জাহিদ হোসেন, জি এম নজু, হানিফ মোহাম্মদ, শামসুজ্জামান সোহাগ, শফিউজ্জামান আতা, মমিনুল পথিক, নুর হোসেন, ইরশাদ জামিল, সৈয়দা কামরুন নাহার লিপি, এম আর মাহফুজ, হাফিজ রেদওয়ান, বজলুর রশিদ, লিনা রহমান উপস্থিত ছিলেন ।

