জয়নাল আবেদীন্: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ বৃহস্পতিবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড.নাসিমা আকতার। স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সদস্য লেখক শ ম আমজাদ হোসেন সরকার।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে নিজেদের ভাবনা ব্যক্ত করেন পরিষদ উপদেষ্টা লেখক এড.মাসুম হাসান, সহ-সভাপতি সুনীল সরকার ও যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম।’’রবীন্দ্রনাথ একা এবং পরিত্যক্ত” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদ উপদেষ্টা, সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক আতাহার আলী খান। সম্পূরক আলোচনা করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু। নিবেদিত স্বরচিত কবিতাপাঠ করেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান,কবি আফজাল হোসেন ও ডা.দেবাশীষ দাশ গুপ্ত।
রবীন্দ্রনাথের “অপমানিত”, ”প্রশ্ন”, ”রচনার রবীন্দ্রনা“, ’’সোনার তরী”, “পরিচয়”, “বোঝাপড়া” কবিতার আবৃত্তিতে অংশ নেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, নারায়ন চন্দ্র বর্মা, আব্দুল কুদ্দুস,ড.নাসিমা আকতার, পূর্ণিমা রাজ,মহসীনা আক্তার মুক্তা ও পূর্ণতা মনি দাস। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন জাহিদ হোসেন, স্বপন কুমার পাল, সুনীল সরকার, মল্লিকা শর্মা,রতন কুমার সরকার, মিনার বসুনীয়া,ডা.এম এ বাসেত,জি এস বাপ্পন, লাভলী সরকার,ইতি রাণী, মৌমিতা,জয় তীর্থ দাস,সুহিতা প্রামাণিক, পূজা রায়। তবলায় সঙ্গত দেন ধ্রুব রায় এবং মন্দিরায় পুষ্পজিৎ রায়।
এদিকে ৬ আগস্ট রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের প্রথম মৃত্যুবার্ষিক হওয়ায় অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন- উর- রশিদ।

