জয়নাল আবেদীন্: কবি সুকান্ত ভট্টাচার্য‘র জন্মশতবার্ষিক উপলক্ষ্যে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে সুকান্ত সন্ধান শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার। পরিষদের সাধারণ সম্পাদক মামুন -উর-রশিদের সঞ্চালনায় সাবাশ বাংলাদেশ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের কার্যনির্বাহী সদস্য লেখক শ ম আমজাদ হোসেন সরকার।কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ,উপদেষ্টা লেখক এড.মাসুম হাসান, আতাউল করিম অতুল ও কবি শরীফ আহমেদ।
কবিকে নিবেদিত কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক আতাহার আলী খান,সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ ও সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। সুকান্তের লেখা কবিতা আবৃত্তিতে অংশ নেন পরিষদ উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা, বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ,মহসীনা আক্তার মুক্তা, আজিজুল হক মোল্লা। স্বরচিত কবিতা পাঠ করেন কবি বাদল রহমান, অনিন্দ্য আউয়াল, সরকার বাবলু।কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত অনুভব ব্যক্ত করেন নাট্য ব্যক্তিত্ব আশরাফ বাবু, সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়, নাট্য সম্পাদক নিরেশ চন্দ্র মুখার্জি, সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার রায় ও আজীবন সদস্য তাপস কুমার রায়।সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন ও উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য জি এস বাপ্পন,শুভার্থী রতন কুমার সরকার ও আশরাফুল ইসলাম। এদিকে ২১ আগস্ট পরিষদ উপদেষ্টা,নাট্য ব্যক্তিত্ব প্রয়াত মনোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিক হওয়ায় অনুষ্ঠান থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

