উল্লাপাড়ায় অতি আগাম করে ফুলকপির বীজতলা

0
উল্লাপাড়ায় অতি আগাম করে ফুলকপির বীজতলা

 উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতি আগাম করে ফুলকপির বীজতলা করা হচ্ছে। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক মেহের আলী প্রায় এক শতক জমিতে সবজি ফসলের ফুলকপির বীজতলা করেছেন। সরেজমিনে নাগরৌহা গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে নদী পাড়ের নিজ জমিতে কৃষক মেহের আলীর ফুলকপির বীজতলা পলিথিনে ঢেকে রাখা হয়েছে। প্রতিবেদককে মেহের আলী বলেন বগুড়া থেকে উন্নত জাতের দশ গ্রাম ফুলকপি বীজ এক হাজার টাকায় কিনে এনেছেন । সব মিলিয়ে তার বীজতলা করতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে।

বীজতলার বয়স প্রায় দুই সপ্তাহ হয়েছে। এক মাস বয়সকালে বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগাবেন বলে জানান। উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয় গোটা উপজেলায় ২৭৫ হেক্টর পরিমাণ জমিতে সবজি ফসলের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে ২৫ হেক্টরে নানা ধরণের সবজি ফসলের আবাদ হয়ে

ছে। বিভিন্ন এলাকায় কৃষকদের এক দুজন করে অতি আগাম করে কপি ফসলের আবাদে বীজতলা করেছেন। সাহারুল হক সাচ্চু উল্লাপাড়া।