ভোট পাবে না জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি: প্রধানমন্ত্রী

0
ভোট পাবে না জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: শেখ হাসিনা বলেন, বিএনপি জানে; জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা মরিয়া হয়ে নির্বাচন বানচাল এবং সরকার উৎখাতের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিটিভি

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর নামে ২০১৩ সাল থেকে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে। তারই ধারাবাহিকতায় আন্দোলনের নামে এবারও জ¦ালাও-পোড়াও শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, যারা মানুষকে পুড়িয়ে মারে, রেললাইন কেটে দেয়- সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।