খাগড়াছড়িতে অস্থিরতার জন্য ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
খাগড়াছড়িতে অস্থিরতার জন্য ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ প্রতিবেদকঃ খাগড়াছড়ি পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি মহল চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘ভারত-ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে।’

আজ সোমবার দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রসাশনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, ‘খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।’