গণভোটে নিরপেক্ষতার সুযোগ নেই না’ ভোট মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমিন এস মুরশিদ

0
গণভোটে নিরপেক্ষতার সুযোগ নেই না’ ভোট মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমিন এস মুরশিদ

ঝিনাইদহ প্রতিনিধি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ অবস্থান নেই।

গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে চব্বিবের বিরুদ্ধে যাওয়া, আর ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।” তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।