দীর্ঘ ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

0
দীর্ঘ ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

কলাপাড়া প্রতিনিধি: দীর্ঘ ১ মাস পর চালু হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

সহকারী ব্যবস্হাপক শাহমনি জিকো বলেন, গতকাল শুক্রবার বিকালে রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর আগে গত ০১ জানুয়ারী থেকে রক্ষনাবেক্ষন কাজের জন্য এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।