‘নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু’: সফল নির্বাচনে জাতিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

0
‘নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু’: সফল নির্বাচনে জাতিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এক বিশেষ বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস।”

ভোট গ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস বলেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ এবং প্রার্থীদের সংযম প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার কতটা অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।”

নির্বাচন সফল করতে দিনরাত পরিশ্রম করা সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন: সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ ধন্যবাদ। কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় কৃতজ্ঞতা। গণমাধ্যম ও পর্যবেক্ষকদের স্বচ্ছতা বজায় রাখায় তাদের ভূমিকার প্রশংসা করেন।

বিজয়ী ও বিজিত সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অধ্যাপক ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই নির্বাচনের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে। তিনি একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, আজ থেকে শুরু হওয়া এই গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশকে একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।