দেশের সকল স্কুল-কলেজ, হাসপাতাল, মিল-কারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। গণপরিবহন ও অন্যান্য যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের সুবিধা সচল রাখা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তির অবসান ঘটানো। আনোয়ারায় চীনা বিনিয়োগে কয়েক শ মিল-কারখানা তৈরি করা হবে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।
চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে। সাধারণ চাষিদের পাশাপাশি উপকূলীয় লবণচাষিরাও এবার ‘কৃষক কার্ড’ পাবেন এবং লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে। স্থানীয় স্বাস্থ্যসেবা উন্নত করতে বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে।

