জালনোট প্রচলন রোধে কুয়াকাটায় বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতা মুলক কর্মশালা

0
জালনোট প্রচলন রোধে কুয়াকাটায় বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতা মুলক কর্মশালা

কলাপাড়া প্রতিবেদক: পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক বরিশাল, এ কর্মশালার আয়োজন করেন। এতে সহযোগিতা করেন মহিপুর থানার কুয়াকাটা,আলীপুর, মহিপুর এলাকার ১৪ টি তফসীলী ব্যংক। কর্মশালায় ব্যংক কর্মকর্তা, গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।

অগ্রণী ব্যাংক পিলএসি, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মনিরুজ্জামান মোল্লা’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল এর পরিচালক মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যংক, বরিশাল এর অতিরিক্ত পরিচালক সনজয় কুমার দত্ত। কর্মশালা সঞ্চালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক, কুয়াকাটা শাখা ব্যবস্থাপক একেএম মোর্শেদ। কর্মশালায় জালনোট প্রচলন প্রতিরোধে আসল নোট ও নকল নোটের পার্থক্য এবং আসল নোট চেনার নানা দিক ও সহজ উপায় প্রজেক্টটেরর মাধ্যমে উপাস্থাপন করেন অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখা ব্যবস্থাপক মোঃ সোহেল রানা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, বরিশাল”র পরিচালক মোঃ এমদাদুল হক বলেন, বাংলাদেশের মানুষ আমরা এখনো অসচেতন। যার কারণে জাল টাকা রোধে জনসচেতনতা মুলক কর্মশালা সহ প্রশিক্ষণ দিতে হয়। এজন্যই আমরা অন্য দেশের মানুষ এবং ব্যাংকিং ব্যবস্থায় পিছিয়ে রয়েছি। এজন্য সকলকে টাকার লেনদেনের ক্ষেত্রে সচেতন হবার আহবান জানান। আর এই সচেতনতাই পারে জাল টাকা রোধ করতে।তিনি এসময় স্থানীয় তফসিলী ব্যংক ব্যবস্থাপকদের সতর্ক করে বলেন, এখানে আসার পর জানতে পেরেছি এখানকার ব্যংক গুলো ছেড়াফাটা নোট নিতে চায় না। এরপর এধরণের কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন।

কর্মশালায় অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যংক, রুপালী ব্যংক, পুবালী ব্যাংক, ইসলামী ব্যংক সহ ১৪ টি তফসীলী ব্যংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।