রাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0
রাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিবেদক: নওগাঁর রাণীনগর উপজেলার সরদার কয়া ও বড়িয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|

এছাড়া নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি,নৃত্য এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষাথীদের সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| একডালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং আব্দুল খালেক তোতার সঞ্চালনায় সোমবার দুপুরে উক্ত বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|

এসময় অনুষ্ঠানে একডালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান আলী,উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ (মিঠু),সহ-সভাপতি রাসেল মাহমুদ,প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন,কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন,সাবেক শিক্ষক সোহরাব হোসেন দুদু,কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক), সরদার কয়া ও বড়িয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন|

এসময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা,শিক্ষার গুনগত মানোন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়|