বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সামাজিক উন্নয়ন কর্মসুচি নিয়ে রংপুর বিভাগীয় সাংবাদিকদের মতবিনিময় সভা

0
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সামাজিক উন্নয়ন কর্মসুচি নিয়ে রংপুর বিভাগীয় সাংবাদিকদের মতবিনিময় সভা।

জয়নাল আবেদীন্: বিভাগীয় নগরী রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ঋণ সঞ্চয় কর্মসুচি শিক্ষা এবং শিক্ষা বৃত্তি প্রাথমিক স্বাস্থ্য সেবা , ফিজিও থেরাপি,স্যানিটেশন ও দূর্যোগকালীন সহায়তা সহ তাদের সামাজিক উন্নয়ন কর্মসুচি সম্পর্কে সাংবাদিকদের সাথে বিভাগীয় মতবিনিময় সভা করে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর আরকে রোডে একটি বেসরকারি সংস্থার হল রুমে এই মতবিনিয়য় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোটারিয়ান মোছাদ্দেকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মো: হারুনার রশিদ সেখ । সংস্থার সাপোর্টিং ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বকশি‘র সহযোগিতায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: এনামুল হক ।মতবিনিময় সভায় জানানো হয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা রংপুর বিভাগে ৪শ ৩৫টি ব্রাঞ্চে গত অর্থ বছরে ৯লাখ ৮৪ হাজার ২শ ৮৬জন সদস্যের মাঝে ৬হাজার ৩শ ৩৬ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও ২০২৬-২৭ অর্থবছরে ৯লাখ ৯৪ হাজার ৩শ ৭৫জন সদস্যের মাঝে ৬হাজার ৫শ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা রংপুর বিভাগে ১শ ৭টি ব্রাঞ্চে ১হাজার ২২টি শিক্ষা কেন্দ্রে ৫৮হাজার ৯শ ৩৯ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে ।শুধু তাই নয় রংপুর সদর নীলফামারী সদর এবং ঠাকুরগাও সদরে ৩টি ফিজিও থেরাপী সেন্টারের মাধ্যমে ২২হাজার ২ শ ৯৩জনকে ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয়েছ। মতবিনিময় সভায় আরো জানানো হয় যে,২হাজার ২শ ৮১ জন সদস্যের মৃত্যুতে অনাদায়ি ঋণ মওকুফ করা হয়েছে ১০ কোটি ৬০ লাখ টাকা। এবং অভিভাবকের মৃত্যুতে ৩হাজার ৪শ ৮২ সদস্যের ঋণ মওকুফ করা হয়েছে ১২ কোটি ৯৫ লাখ টাকা।

এরপর সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম, জয়নাল আবেদীন, মেরিনা লাভলী, ফারুজ্জামান ফারুক, জিএম জয়, জিতু কবীর সহ অন্যান্য সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আশার ডিভিশনাল ম্যানেজার এস এম বেলাল হোসেন।