বিএনপির সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন এবং ৪৪ জনের ৭ বছরের কারাদণ্ড

0

মাহমুদুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার দুটি মামলার রায় ঘোষণা করেছে আজ (১৮ এপ্রিল) সকাল ১১ টায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল ।

মামলার অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি অংশের প্রত্যেকটিতে সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনজু ও সাবেক ছাত্রদল সভাপতি রিপনকে যাবজ্জীবন এবং অপর ৪৪ জন আসামীর প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আসামীদের মধ্যে একই ঘটনা থেকে উদ্ভুত অপর একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা ৩৭ জন ও জামিনে মুক্তি পাওয়া একজন আদালতে হাজির ছিলেন। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।