ফেরদৌস সিহানুক শান্তঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে খুনী হাসিনার পতন হয়েছে এবং সে একটি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই আগষ্টের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, এই বাংলাদেশ ফ্যাসিবাদ ন্যায়নিষ্ঠ বাংলাদেশ হবে। সেই স্বপ্ন ও অগ্রযাত্রা নিয়ে যখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি নব্য একটি ফ্যাসিষ্ট ও নব্য ফ্যাসিবাদের মতবাদ নিয়ে আবার বাংলাদেশের উন্নয়নকে বাংলাদেশের ন্যায় ইনসাফকে বাধাগ্রস্থের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, একটি দল বিদেশ থেকে তার দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই, এই বাংলাশের জমিনে বিদেশে বসে বসে কোন দল কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে বসে মানুষের সাথে থেকে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে।
আজ শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মোঃ আবু বকর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-যুব উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসরাম বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি আবু সাদেক সায়েম, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রহমান জাহিদ, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী প্রমূখ।
এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্বকারী জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সঙ্গীত, কৌতুক ও গম্ভীরা গান পরিবেশন করা হয়।

