শাহজাদপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১৩ জন প্রার্থীর মধ্যে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে বিভিন্ন ত্রুটির কারণে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এম এ মুহিত , বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মিজানুর রহমান , জাতীয় পার্টির মোক্তার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মোঃ আনোয়ার হোসেন, এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ, এবি পার্টির আবু জাফর মোঃ আনোয়ারুস সাদাত টুটুল, জেএসডির ইলোরা খাতুন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল, ও আম জনতার দলের আসাদুল হক।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম সালাম, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক রহমান খান মজলিস। উল্লেখ্য, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জাকিরের শেষ দিনে দাখিলের শেষ দিনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসলে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

