তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্ব

0
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্ব

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দীর্ঘ সময় স্থায়ী এই বৈঠকে তারেক রহমান ছাড়াও বিএনপির পক্ষে অংশ নেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি। হুমায়ুন কবির, যুগ্ম মহাসচিব। মাহদী আমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা,সালেহ শিবলী, প্রেস সচিব।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, চীন বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বৈঠকে মূলত বাংলাদেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে চীনের অবস্থান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “চীনের পররাষ্ট্রনীতি হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তারা এসব বিষয়ে সাধারণত মাথা ঘামায় না। তবে তারা স্পষ্ট করেছে যে, চীন বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।”

এদিন বৈঠক শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি চীন সরকারের পক্ষ থেকে তারেক রহমান ও দলের নেতাদের কাছে আনুষ্ঠানিক সমবেদনা পৌঁছে দেন।