কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

0

উলিপুর প্রতিনিধি: ‎কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মামুন অর রশিদ।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ‎বিষয়টি নিশ্চিত করে মামুন অর রশিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম, ঐতিহ্য রক্ষার আন্দোলনের লক্ষ্যে সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি। তিনি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সফলতা কামনা করেছেন।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গন অধিকার পরিষদ)। জানা গেছে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ জন। সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মামুন অর রশিদ এর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।