না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে জাপার ফ্যাসিবাদী চরিত্র নব্যভাবে জাতির সামনে প্রকাশ করেছে: আখতার হোসেন

0
না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে জাপার ফ্যাসিবাদী চরিত্র নব্যভাবে জাতির সামনে প্রকাশ করেছে: আখতার হোসেন

জয়নাল আবেদীন: জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদী মানসকিতা থেকে গণভোটে না-এর পক্ষে কথা বলছে। তাদের এ কথাকে কেউ গুরুত্ব দিয়ে দেখবে না।

আমরা মনেকরি জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র নব্যভাবে জাতির সামনে প্রকাশ করেছে। জনগণ গণভোটে না নয়, জাতীয় পার্টিকেই না বলে দেবে। এটাই এবারের বাস্তবতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় বুধবার (২১ জানুয়ারী) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক নিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদী কাঠামো থেকে রাষ্ট্র উত্তোরণের জন্য সংস্কার প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে। জাতীয় পার্টি নিজেই স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর ছিল।

ফ্যাসিবাদী কাঠামো থেকে দেশ উত্তোরণ হোক তারা এটা চায় না। তারা চায় যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়েছে, যেভাবে গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকেছে সেভাবে দেশটা চলুক। না ভোটের পক্ষে সমর্থন নিয়ে জাতীয় পার্টি আসলে দেশের মানুষ না ভোটকে সমর্থন করবে না। গত ৫৪ বছরের রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে মানুষ যে নিস্পেষনের শিকার হয়েছে, এ থেকে তারা মুক্তি চায়। মানুষেরা একক কর্তৃত্ব, এক নায়কতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে এসে অংশগ্রহণমূলক রাষ্ট্র প্রত্যাশা করে। সেই অংশগ্রহণমুক্ত রাষ্ট্র ব্যবস্থার কিছু উপকরণ রয়েছে জুলাই সনদে। তিনি বলেন, নির্বাচনকালীন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংঙ্কা রয়েছে। গতকাল মিরপুরে মারামরির ঘটনা ঘটেছে।

এসব বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্দেশ করে। আমরা ৫ আগস্ট থেকে বলে আসছি ফ্যাসিবাদের দোসর ও গণহত্যাকারীদের আইনের আওতায় আনা, অবৈধ অস্ত্র উদ্ধার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা বলেছি। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে র‌্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। এটি নির্বাচনে আশংঙ্কার জায়গায় তৈরী করেছে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে। যেটি এখনও মারাত্মকভাবে প্রকাশিত হয়নি। সুপ্তভাবে যে শংঙ্কা রয়েছে, তা বিচ্ছিন্নভাবে সামনে চলে এসেছে।

তাই এটি ইঙ্গিত বহন করে যে সুপ্তভাবে শংঙ্কা প্রকট। সরকার ও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাই, সার্বক্ষনিক আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখতে হবে। যে কোন পরিস্থিতিতে তারা যেন সাহসিকতা ও নিরপেক্ষতার সাথে মোকাবেলা করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এনসিপি’র সংগঠক আলমগীর নয়নসহ অন্যরা।