উল্লাপাড়ায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান, তোপের মুখে জাতীয় পার্টির প্রার্থী

0
উল্লাপাড়ায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান *তোপের মুখে জাতীয় পার্টির প্রার্থী

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠান হয়েছে। এদিকে অনুষ্ঠানে গণভোটে ‘নাথ ভোট দেওয়ার কথা বলে জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামাণিক তোপের মুখে পড়েছেন।

উপজেলা পরিষদ চত্বরে হওয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম আরিফের সভাপতিত্বে বিএনপির প্রার্থী এম. আকবর আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী মো. হিল্টন প্রামাণিক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আব্দুল হাকিম নিজ নিজ ইশতেহার ঘোষণা করেন। জাতীয় পার্টির প্রার্থী মো . হিল্টন প্রামাণিক তার ইশতেহার ঘোষণার এক পর্যায়ে গণভোটের বিপক্ষে কথা বলে না ভোট দেওয়ার কথা বললে উপস্থিতদের তোপের মুখে পড়েন।