চাঁপাইনবাবগঞ্জ বিএনপির থেকে ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

0
চাঁপাইনবাবগঞ্জ বিএনপির থেকে ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মোবারকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তারা দলটিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর আমির, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মুলক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম এবং নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন।

যোগদানকারীদের পক্ষে সহবুল ইসলাম বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।