রংপুর জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

0
রংপুর জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

জয়নাল আবেদীন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তাওেশ রহমান ও নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে রংপুরে জেলা ও মহানগর যুবদলের শুভেচ্ছা মিছিল বের হয়।

শনিবার বেলা ১২ টায় রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে রংপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের হয় ।আনন্দ মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় কার্যলয়ের সামনে এসে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।এ সময় আনন্দ মিছিলের নেতৃত্ব দেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সহ সভাপতি রাকিব হোসেন, মোঃফারুক হোসেন আনন্দ শোভাযাত্রায় রংপুর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন শনিবার দুপুওে রংপুর মহানগর যুবদলের আয়োজনে একটি আনন্দ মিছিল নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর টাউনহল চত্বরে এসে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ করে সমাপ্তি ঘোষণা করা হয়।মহানগর যুবদলের আয়োজনে আয়োজিত আনন্দ মিছিলের নেতৃত্ব দেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরীমিলন, সিনিয়র যুগ্নআহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মিঠু,ওয়াহিদ মুরাদ।